নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় শ্রমিক দলের এক নেতার কথিত মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে খালিয়াজুরী উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক সাফায়েত তালুকদারকে মাদক সেবনরত অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা শুরু হয়।

সাফায়েত তালুকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিমনূর আলমের চাচাতো ভাই এবং বল্লী গ্রামের ওলিউর রহমানের ছেলে। ছবি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে সাফায়েত তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার চাচাতো ভাই রহিমনূর তালুকদার জানান, তিনি অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।

খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, তিনি ছবিটি দেখেছেন এবং এ বিষয়ে সাফায়েত তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মাদক সেবনের ছবি সম্পর্কে তারা অবগত আছেন। সংশ্লিষ্টদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে এবং যে কোনো সময় ব্যবস্থা নেওয়া হতে পারে। মাদকবিরোধী অভিযানে পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং তরুণদের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। তাই সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

Facebook Comments Box
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার