মোঃ আমিনুল ইসলাম মন্ডল,
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল-মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা এবং কমিউনিটি স্পেশালিস্ট সৈয়দা সাদিয়া আফরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়। বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।