নিজস্ব প্রতিনিধি :
বিয়ানীবাজার, সিলেট: একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'রক্তদানের অপেক্ষায় বিয়ানীবাজার'-এর কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আগামী ১ বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
ঘোষিত আংশিক কমিটি অনুযায়ী, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন শাকিল আহমেদ, এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আব্দস শুক্কুর আসিফ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জসিম উদ্দিন অনুমোদক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোট ২০ জন সদস্য থাকবেন বলে জানানো হয়েছে, যার একটি আংশিক তালিকা বর্তমানে প্রকাশ করা হলো। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে।
'রক্ত হলো খোদার দান, আমরা করিবো স্বেচ্ছায় দান' এই স্লোগানকে ধারণ করে ২০১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় 'রক্তদানের অপেক্ষায় বিয়ানীবাজার'। মূলত রক্তদান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে মুমূর্ষু রোগীদের সংযোগ স্থাপনে সংগঠনটি কাজ করে আসছে।