সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ ও সাবেক বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান বিভাগ) প্রফেসর সুব্রত কুমার সাহা-এর শেষ কর্মদিবস আজ (২৬ অক্টোবর) পালিত হয়েছে। তিনি ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের পর থেকে দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষকতা জীবনের প্রায় পুরো সময় তিনি সরকারি সা’দত কলেজেই অতিবাহিত করেছেন। তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও ছাত্রবান্ধব আচরণ তাঁকে শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, প্রফেসর সুব্রত কুমার সাহা একজন বিনয়ী, নীতিনিষ্ঠ ও মানবিক গুণে সমৃদ্ধ মানুষ। তাঁর অবদান কলেজের শিক্ষার মানোন্নয়নে স্মরণীয় হয়ে থাকবে।
অবসরে গমন উপলক্ষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।