মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
পূর্বধলা (নেত্রকোনা), ২১ নভেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আর্ত–মানবতার সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে মৌদাম বাজার কান্দাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
নেত্রকোনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী মো. আলহাজ্ব আবু তাহের তালুকদারের উদ্যোগে এবং ড্যাবের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতালের ৩০ জন চিকিৎসক সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। কেউ কেউ বলেন, “এর আগে এমনভাবে কেউ পাশে দাঁড়ায়নি। নিয়মিত এমন আয়োজন হলে আরও উপকার হতো।”
আয়োজক আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “আর্ত-মানবতার সেবায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি। মানবতার সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।