ময়মনসিংহের ত্রিশালে মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বইলর কানহর এ.ডি.এস আলিম মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আবুল হাশিম (চেয়ারম্যান) ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.হ.ম এনামুল হক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়াকফ পরিদর্শক মো. জোবায়ের হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক ড্রীম বিল্ডারস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ত্রিশাল প্রেস ক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাদাত হোসেন বাবুল এবং বইলর কানহর এ.ডি.এস আলিম মাদরাসার সাবেক সভাপতি মো. ইসরাফিল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান, পাশাপাশি এতিম ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।