নেত্রকোণায় মাদকবিরোধী মানববন্ধন, মহাসড়ক অবরোধ, ২৪ ঘন্টার আল্টিমেটাম...
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" প্রতিপাদ্যে নেত্রকোণায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে জেলার পূর্বধলা উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। এই পুরো সময় জুড়েই অবরুদ্ধ থাকে এই মহাসড়ক।
এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।