নেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ওই গ্রামের নুরুল আমিন খানের বসতঘরের সামনে দোচালা টিনের ঘরে রাখা গবাদিপশুর খাদ্য (খড়) আগুন লাগিয়ে দেয়। একই সময়ে পাশের বাড়ির মো. হাবিবুর রহমান খান ও খোকন মিয়ার বাড়ির বাইরে রাখা খড়েও আগুন দেওয়া হয়।
এছাড়া একই গ্রামের বিল্লাল মিয়ার বসতঘরের পাশে থাকা খড় এবং পাশের বাড়ির রক্কু মিয়ার বাড়ির সামনে রাখা খড়েও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এ ঘটনা ঘটেনিয়নের সাত্যাটি গ্রামেনেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।