চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় হজযাত্রীদের প্রস্তুতি জোরদার করতে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর সদরের হাজেরা কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক জিয়া উদ্দিন বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবদুল হালিম হেলালী, কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সেলিম জাহাঙ্গীর, এ কে এম মসিউদদৌলা এবং অ্যাডভোকেট আবু হায়দার মোহাম্মদ নাছির।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন জামায়াতে ইসলাম থেকে এমপি প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ-সভাপতি নুর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হজ পালনে সঠিক দিকনির্দেশনা পেতে সহায়ক হবে।