
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোণা পূর্বধলা উপজেলার ধলা ধলামুগাঁও ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৩৮৪ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের এই বিশেষ কর্মসূচির আওতায় ইউনিয়নের দরিদ্র,অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধালামূলগাও ইউপি চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি।

এ সময় তিনি বলেন,সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদুল আযাহাকে সামনে রেখে দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোফাজ্জল হোসেন, মাজহারুল ইসলাম,,মাসুদ রানা আকন্দ, ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ রাশিদ , ইউ পি সদস্য বাবুল মিয়া, ফজলুর রহমান,শাহিন মিয়া, গনি মন্ডল সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।