বারহাট্টায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
নেত্রকোনার বারহাট্টায় ৫০০ পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার রাতে উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহজাহান মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষশ্যাম এলাকার শান্তু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে বারহাট্টা উপজেলার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার (গেরিয়া বাজার) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহজাহান মিয়ার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটমায় মামলা দায়ের করে রোববার তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।