নেত্রকোনার বারহাট্টায় "বিশ্ব পরিবেশ দিবস" উদযাপিত হয়েছে।
অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন এন্ড মারজিনালাজড পিপল (আওরাম) প্রকল্পের আওতায় উক্ত কর্মসূচি উদযাপিত হয়। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল - জলবায়ু পরিবর্তনে, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা৷
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে,
বাংলাদেশ নারী প্রগতির সংঘ (BNPS) বারহাট্টা
কেন্দ্রের উদ্যোগে ০৫-০৬-২০২৬ ইং তারিখ
সকাল ১১,০০ঘটিকায় বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্র্যলি আলোচনা সভা ও ফলোজ, বনজ,
ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও রুপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার মহোদয়, বারহাট্টা উপজেলা।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের শাখা ব্যবস্থাপক সৌরজিৎ ভৌমিক সহ বাংলাদেশ নারী প্রগতি সংঘের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কমিউটি ফোরাম, নারী দল, ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।
সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।