সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট ৪০০ পিস শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়।
দেশের স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান আশা-ময়মনসিংহ সদর জেলার পক্ষ থেকে ১৯ নভেম্বর, ২০২৬ তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান এর নিকট আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র(কম্বল) হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশা-ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জনাব, মোঃ হাফিজুর রহমান আকন্দ, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব,মোঃ আমিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব,মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব, আব্দুল মান্নান, সাপোট ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন,ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শহিদুল হক সেলিম এবং মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য আশা’র মানবিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আশার সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।