নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ মাসের দাম্পত্য জীবন,৭ দিনের চাকরি—মর্গে পড়ে আছে নিথর স্বামী-স্ত্রীর মৃতদেহ।

(পলাশ পাল নেত্রকোনা জেলা প্রতিনিধি)

 

মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন নেত্রকোনার জয় মিয়া আর পাশের গ্রামের মারজিয়া সুলতানা। আর্থিক অনটন লাঘবে চাকরির আশায় ১৫ দিন আগে গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিলেন এই নব দম্পতি। এক সপ্তাহের মধ্যে পোশাক কারখানায় চাকরিও জুটেছিল। নতুন জায়গায় স্থায়ী হতে না হতেই সবকিছু শেষ হয়ে গেল তাঁদের।

জয় আর মারজিয়া আজ পাশাপাশি শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। আগুনে তাঁদের দেহ এতটাই পুড়েছে যে, চেনার উপায় নেই। পরনের প্যান্ট আর মাথার ক্লিপ দেখে তাঁদের মরদেহ শনাক্ত করতে হয় স্বজনদের।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার জয় ও মারজিয়া বিয়ের পর কিছুদিন গ্রামে ছিলেন। কিন্তু আর্থিক অনটনে বসে থেকে তো সংসার চলে না। তাই দুজনে মিলে সিদ্ধান্ত নেন, ঢাকায় গিয়ে কাজ করবেন। এক সপ্তাহ আগে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় যোগ দেন তাঁরা। কিন্তু গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সেই কর্মস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভয়াবহ দগ্ধ হন দুজনে। জয়ের বাবা সবুর মিয়া ও মারজিয়ার বাবা সুলতান লাশ শনাক্ত করেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে লাশ বুঝে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সে সময় তাঁদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের।

সবুর মিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘বিয়ের পর ওরা গ্রামেই ছিল। কিন্তু বসে থেকে খেলে তো সংসার চলে না। আমি মেয়ের বাবাকে বলেছিলাম, ঢাকায় নিয়ে গিয়ে কিছু একটা কাজ দেন। ১৫ দিন আগে ওরা ঢাকায় আসে। এখন লাশ নিয়েই ফিরব।’

সবুর মিয়া বলেন, ‘রাতেই হাসপাতালে এসেছিলাম, কিন্তু চিনতে পারিনি। সকালে এক এক করে লাশ দেখতে গিয়ে ছেলের প্যান্ট, বউমার জামা আর মাথার ক্লিপ দেখে বুঝি—ওরা আমাদের সন্তান। আল্লাহ এমন দুঃখ যেন আর কারও কপালে না দেন।’

মারজিয়ার বাবা সুলতান পেশায় পরিচ্ছন্নতাকর্মী। ঢামেক হাসপাতালের মর্গের সামনে বসে চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘ওরা ঢাকায় আসার পর আমি গার্মেন্টসে চাকরি জোগাড় করে দিই। জামাই অপারেটর, মেয়ে সাহায্যকারী হিসেবে কাজ নিয়েছিল।’

গত মঙ্গলবার দুপুরে মিরপুরে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা ভবনে। পরে ভবনের দোতলা ও তিনতলা থেকে ১৬টি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার