নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার মদনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন 

মদন প্রতিনিধি 

 

নেত্রকোনার মদনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক নিজাম তালুকদার, ফয়েজ আহমদ হদয় ও তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মদন পৌরবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার বিকালে জাহাঙ্গীরপুর দেওয়ান বাজার সড়কে পৌরবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার , পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা অলি প্রমুখ।

 

 

বক্তারা বলেন, মদন পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে দেওয়ান বাজার হয়ে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার পর্যন্ত সড়কটি জনগণের জন্য গুরুত্বপূর্ণ। পৌরবাসীর অনুরোধে পৌর কর্তৃপক্ষ সড়কের কাজ শুরু করেন। কিন্তু সাংবাদিক নিজাম, ফয়েজ আহমদ হৃদয় ও তোফাজ্জল বিভিন্ন সময় ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করে উন্নয়ন মূলক সরকারী প্রকল্প কাজে বাঁধাগ্রস্থ করছে।

 

উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার তিনি বলেন, সাংবাদিক নিজাম, ফয়েজ আহমেদ হৃদয় ও তোফাজ্জের যে সংবাদটি প্রকাশ করেছেন এটি মিথ্যা ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি জামাতের ইসলামী নায়েবে আমির হিসাবে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি কে অনুরোধ জানাই, এই ৩ জনে সদস্য পদ বাতিল করা।

 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, আওয়ামী ফেসিষ্ট সরকারের আমলে সাংবাদিক হৃদয়, নিজাম ও তোফাজ্জ তারা অবৈধভাবে টাকার পাহাড় করেছে। এই লোভ সামলাতে পারছে না। তাই এই ঠিকাদারের কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। ৩ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে এবং মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি কে বলতে চাই তাদের সদস্য পদ বাতিল করুন। অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

 

পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন বলেন, উপজেলার জনপ্রতিনিধি রাজনীতিবিদ সুশীল সমাজ সহ সর্বসম্মতিক্রমে স্বাক্ষরের মাধ্যমে পৌরবাসী আবেদন জানায় এ রাস্তাটির জন্য পৌর প্রশাসকের কাছে। তাদেরকে ৩ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় মিথ্যার সংবাদ প্রকাশ করে। সাংবাদিক নিজাম, ফয়েজ আহমেদ হৃদয় ও তোফাজ্জলের প্রেসক্লাব থেকে সদস্য পদ বাতিল করতে হবে।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, পৌরসভা দেওয়ান বাজার রাস্তার ঠিকাদারের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে সংবাদ প্রকাশের হুমকি দেয়। এ বিষয়ে ঠিকাদারের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দকে জানানো হয়। ঠিকাদারকে হয়রানি না করতে সভাপতি সাহেব তাদেকে ঢেকে বলেন। কিন্তু টাকা না দেওয়ার কারণে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এরকম মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

 

উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার বলেন, আমাকে ঠিকাদার বিষয়টি জানানোর পরে সাংবাদিক নিজাম, ফয়েজ আহমদ ও তোফাজ্জল কে বলেছিলাম অপ্রয়োজনে হয়রানি না করতে। কিন্তু তাদেরকে চাঁদা না দেওয়ায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। মদন প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার