নেত্রকোনা প্রতিনিধিঃ
১২ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

​নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি এবং সামনের সরকারি হালট দখল করে গড়ে ওঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত ১১অক্টোবর রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়।

​উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় তাঁর সঙ্গে সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এবং এর সামনের সরকারি হালট জবরদখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এর ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছিল এবং বিঘ্নিত হচ্ছিল স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অবৈধ দখলমুক্ত করা এবং খেলার মাঠ রক্ষা ও বহুতল ভবন নির্মাণের দাবিতে সম্প্রতি সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা দুই দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।

​কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম জানান, কলমাকান্দা মৌজার এসএ ১০ নম্বর দাগের সরকারি হালট এবং এসএ ৭৬ নম্বর দাগে অবস্থিত বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তারা স্বেচ্ছায় জায়গা ছেড়ে না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

​দীর্ঘদিনের দাবিকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্রনবীশ ও ইনতিশার অরোরা ফারহা জানায়, বিদ্যালয় ও খেলার মাঠের জমি উদ্ধারের দাবিতে তারা আন্দোলন করেছিল। অবশেষে দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, ‘বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠ নির্মাণ করা প্রয়োজন।’

​এদিকে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী লিখিত নোটিশ না পাওয়ার অভিযোগ তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, কেবল মৌখিকভাবে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসায় এখন আকস্মিক এই উচ্ছেদে আমরা বড় বিপাকে পড়েছি।’

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি উদ্ধার এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

১

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

২

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৩

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৬

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

৭

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৮

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

৯

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১০

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১১

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১২

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৩

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৪

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

১৭

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

২০
শিরোনামঃ
❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ❮বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু❮ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন ❮তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান