ডেস্ক রিপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

আটক সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে নেত্রকোনা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি জানেন না। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।

তিনি বলেন, সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তা নেওয়া হবে।

এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেলের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১০

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১১

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১২

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৩

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৪

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৫

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৬

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৭

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৮

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৯

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণারপূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার