নেত্রকোনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

নেত্রকোণার পূর্বধলায় মসজিদের জমি নিয়ে বিরোধ ও পাশের একটি মাজারে গান-বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে নছিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের গেটে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বুধবার সকালে মসজিদটিতে ফজরের নামাজ আদায়ে মুসল্লিদের বিঘ্ন ঘটে। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে মসজিদের গেটের তালা খুলে দেওয়া হয়।

 

এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নছিবপুর গ্রামের নছিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

মসজিদ কমিটির অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ১০ দশমিক ৫০ শতাংশ ওয়াক্‌ফকৃত জমি নিয়ে স্থানীয় রেজাউল করিম রামিম, উছমান মিয়া ও ইদ্রিছ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, রেকর্ড অব সার্ভে (বিআরএস) জরিপে ভুলবশত জমিটি রেকর্ডভুক্ত না হওয়ার সুযোগে বিবাদী পক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, মসজিদের পাশে ইদ্রিছ আলী ‘খানকায়ে রহমানিয়া সৈয়দ গোলাম মরতুজা মাইজভান্ডারীয়া ইদ্রিছ আলী মাইজভান্ডারি খানকা শরীফ’ নামে একটি মাজার গড়ে তোলেন। সেখানে প্রতিরাতে এশার নামাজের পর গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনা ও লোকজনের আনাগোনা চলত বলে অভিযোগ মসজিদ কমিটির। এ নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হলে গত ২৯ সেপ্টেম্বর রাতে এশার নামাজের পর মসজিদের গেটে তালা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে পরদিন সকালে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে পারেননি।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে মাওলানা ওয়াসেফ বিল্লাহ নোমানীর নেতৃত্বে প্রায় শতাধিক জন লোক মসজিদের সামনে জড়ো হন। এ সময় তারা মাজারটি ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ও পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ

 

ঘটনাস্থলে যান। পরে ইউএনও ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুলের উপস্থিতিতে মসজিদের গেটের তালা খুলে দেওয়া হয়।

 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে খানকা শরীফ বা মাজারে আর গান-বাজনা না করার সিদ্ধান্ত জানানো হলে মাজার কর্তৃপক্ষ তা মেনে নেয় বলে ইউএনও জানান।

 

তবে মসজিদের গেটে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খানকা শরীফের ইদ্রিছ আলী। তার দাবি, তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি মসজিদের গেটে তালা দেননি।

 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘মসজিদের গেটে তালা লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মুসল্লি ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়েছে। কারা তালা লাগিয়েছে, তা তদন্ত করে বের করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

তিনি বলেন, ‘খানকা শরীফে আর কোনো ধরনের গান-বাজনা করা যাবে না-এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং মাজার কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে।’

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মসজিদ কমিটির পক্ষ থেকে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

১

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

২

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

৩

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

৪

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

৫

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

৭

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

৮

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

৯

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১০

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

১১

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

১২

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

১৩

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

১৪

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

১৫

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

১৬

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

১৭

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

১৮

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১৯

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

২০
শিরোনামঃ
❮পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল❮​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান❮প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার❮পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে❮পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।❮পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন❮​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী❮পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা❮​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ❮নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু