নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২২, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত হয়ে টিকা নিলে যে বিপত্তি

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী করোনা থেকে সুস্থ হওয়ার অর্থাৎ নেগেটিভ ফল পাওয়ার চার সপ্তাহ পর টিকার প্রথম কিংবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। আর বুস্টার ডোজের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ছয় সপ্তাহ। তবে আক্রান্ত হওয়ার পর টিকা নিলে কিছু বিপত্তির আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছে অধিদফতর।

রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাস্থ্য বুলেটিনে জানান, যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস এসেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন, তাহলে করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

করোনা আক্রান্ত অবস্থায় টিকা নিলে কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, করোনা আক্রান্ত হলে এক ধরনের ভাইরাস সক্রিয় থাকে শরীরে, সে তার মতো করে সক্রিয় থাকে। পৃথিবীতে একেক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম। সেই সময় যদি টিকার মাধ্যমে একটি প্রোটিন শরীরে প্রবেশ করে, যার কাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সেক্ষেত্রে সেই প্রোটিন রেসপন্স নাও করতে পারে। সেজন্য আমরা বলি, যখন একটি ইনফেকশন হয়, শরীরে সক্রিয় ভাইরাস থাকে, আমি নিশ্চিত যে সেটি সক্রিয় আছে, ঠিক ততদিনের জন্য টিকা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ১৪ দিন সময় লাগে পরিস্থিতি স্বাভাবিক হতে। তার সঙ্গে আরও দুই সপ্তাহ যোগ হলে চার সপ্তাহে শরীর আগের অবস্থায় ফিরে যেতে থাকে।

তিনি আরও বলেন, ভাইরাস সক্রিয় থাকার সময় আবার শরীরে কিছু অ্যান্টিবডিও তৈরি হয়। আর যদি আক্রান্ত হওয়া অবস্থায় কেউ নিয়েও ফেলে সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। যেমন, অতিরিক্ত জ্বর, অতিরিক্ত গায়ে ব্যথা। এক্ষেত্রে আমি মনে করি সতর্ক থাকাই উচিত।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

২

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

৩

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

৪

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৬

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

৭

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৯

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১০

আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল 

১১

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

১২

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

১৩

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

১৪

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

১৫

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

১৬

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

১৮

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

১৯

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

২০
শিরোনামঃ
❮পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন❮​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন❮জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন❮পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার❮নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি❮সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি❮পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া❮নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ❮কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ