
পূর্বধলায় প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী ঢাকায় গ্রেফতার।
নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. আউয়াল ওরফে রবিন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই মাইজপাড়া এলাকার ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে কৌশলে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ঘটনার ১০ দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি আত্মগোপনে ছিল। পরবর্তীতে স্থান পরিবর্তন করে ঢাকায় পালিয়ে গেলেও পূর্বধলা থানা-পুলিশের একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের পাঠানো হয়েছে।
মন্তব্য করুন