নয়ন শেখ পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মণ্ডল (নান্টু) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৩১ জুলাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমানের স্বাক্ষরে ১০৩ সদস্যবিশিষ্ট পূর্বধলা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আমিনুল ইসলাম মণ্ডলকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছিল।

নবগঠিত কমিটিতে সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনিকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আটজনকে যুগ্ম আহ্বায়ক ও ৯৪ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।

লিখিত বিবৃতিতে আমিনুল ইসলাম মণ্ডল বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের প্রতিনিধিত্ব করে আসছেন।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জারিয়া ইউনিয়নের সব মানুষের জনপ্রতিনিধি হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। এ নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কোনো রাজনৈতিক দলের মূল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

 

তিনি আরও বলেন, এ কারণেই তিনি নবগঠিত কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

১

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

২

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৩

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৪

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৫

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৬

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৮

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৯

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১০

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১১

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১২

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৩

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৪

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৫

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৬

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৭

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

২০
শিরোনামঃ
❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ