নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি

জেলা প্রতিনিধি রাজবাড়ী

 

গতকাল (৩ নভেম্বর) সোমবার বিএনপি ঘোষণা করেছে তাদের চূড়ান্ত প্রার্থীতার তালিকা। ৩০০ আসনের গভীর হিসাব-নিকাশ, যাচাই-বাছাই শেষে দলটি মনোনয়ন দিয়েছে যোগ্য প্রার্থীদের। ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ রাজবাড়ি-১ ও রাজবাড়ি-২ আসনকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি।

 

 

রাজবাড়ি-১ আসনে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তবে রাজবাড়ি-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি) আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই আসন ঘিরেই এখন দলের ভেতরে শুরু হয়েছে বড় চ্যালেঞ্জ ও আলোচনা।

 

 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এখানে সঠিক প্রার্থী মনোনয়ন না পেলে দলটি রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে পারে। কারণ, এই আসন থেকেই সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছিলেন। ফলে বিএনপিকে জয়ী করতে হলে এমন প্রার্থী দরকার যার রয়েছে জনপ্রিয়তা ও পরিষ্কার ব্যক্তিগত ইমেজ।

 

 

এ আসনে আলোচনায় আছেন তিনজন সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু,

 

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন,

 

এবং বারবার কারা নির্যাতিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

 

তবে সূত্র বলছে, নাসিরুল হক সাবু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। বয়স বিবেচনায়ও অনেকেই চান তরুণ ও উদ্যমী নেতা ব্যারিস্টার কাজী রহমান মানিককে মনোনয়ন দিতে।

 

 

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, “দলকে প্রতিহিংসা, চাঁদাবাজি ও মারামারি থেকে রক্ষা করতে হলে মানিকের মতো তরুণ, শিক্ষিত ও ক্লিন ইমেজের নেতা প্রয়োজন। তা না হলে এলাকায় পুনরায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে।”

 

 

রাজবাড়ি-২ আসনে বরাবরই বিএনপি প্রভাবশালী অবস্থানে ছিল। আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা রয়ে গেছে আবারও তারা রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়তে পারেন।

 

এদিকে, গুঞ্জন রয়েছে এই আসনটি শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের ভাষায়, “রাজবাড়ি-২ এ যদি বিএনপি নিজের প্রার্থী না দেয়, তাহলে দলের গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়বে। এমনকি দলের ত্যাগী ও বঞ্চিত নেতারা আরও হতাশ হবেন।

 

 

মাঠ পর্যায়ের নেতারা জানান বিএনপির শক্ত প্রার্থী না থাকলে ভোটের মাঠে নৈরাজ্য, ভয়ভীতি এমনকি ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।”

 

 

তারা আরও বলেন, “রাজবাড়ি-২ আসনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ব্যারিস্টার কাজী রহমান মানিককেই মনোনয়ন দিতে হবে। তাহলেই জনগণ নিরাপদে ভোট দিতে পারবে এবং দলও শক্ত অবস্থানে থাকবে।”

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার