নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিরা স্বাস্থ্যকেন্দ্রের গেটে ময়লার ভাগার : অব্যবস্থাপনাকেই দায়ী করলেন সেবাগ্রহীতারা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রবেশপথ এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন দেড় শতাধিক রোগী ও সেবাগ্রহীতার আগমনে মুখরিত এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রবেশের মুখেই নাক চেপে ধরতে হচ্ছে দুর্গন্ধে। পচা আবর্জনার স্তূপ যেন সেবার পরিবর্তে দিচ্ছে চরম ভোগান্তির অভিজ্ঞতা।

গত ২০ এপ্রিল ঘটে যাওয়া একটি ঘটনা এই অব্যবস্থাপনাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সেদিন সেবা নিতে আসা ৭-৮ বছরের এক শিশু স্বাস্থ্যকেন্দ্রের গেটে ঢোকার সময় মায়ের আঁচল টেনে বলে ওঠে, “আম্মু, নাক চেপে ধরো। গন্ধ।” শিশুর সরল এই মন্তব্যে উপস্থিত অনেকেই বিব্রত ও লজ্জিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মায়ের মুখে ছিল অস্বস্তি আর অসহায়তার ছাপ।

খোঁজ নিয়ে জানা যায়, এই নোংরা পরিবেশ দূর করতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা একাধিকবার ব্যক্তিগত উদ্যোগে গেট পরিষ্কার করিয়েছেন। এমনকি রোগী সেবার পাশাপাশি নিজেরাই ঝাড়ু হাতে নিয়ে পরিবেশ পরিষ্কারে নেমেছেন। তবে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে কোনো সমাধান দিতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, দিনে পরিষ্কার করা হলেও রাত হলেই পাশের বাজার ও দোকান থেকে ময়লা এনে এখানে ফেলা হয়। ফলে প্রতিদিন সকালে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। একশ্রেণির মানুষ স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথকে ‘পাবলিক ডাস্টবিন’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

সচেতন মহলের মতে, কুমিরার এই স্বাস্থ্যকেন্দ্রটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অথচ এর প্রবেশপথের এমন নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বাজার কমিটি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দোকানের সামনে নিজস্ব ডাস্টবিন স্থাপন এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে।

এদিকে সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিভাজন ভুলে কুমিরার বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের নয়, বরং পুরো সমাজের দায়িত্ব—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার