নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চৌরাস্তা মোড়ে সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার তল্লাশি করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Probox গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে থাকে র‍্যাবের একটি বিশেষ টিম। সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে র‍্যাব সদস্যরা অত্যন্ত সূক্ষ্মভাবে গাড়িটি পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়, যেখানে অত্যন্ত কৌশলে ২৫ কেজি গাঁজা লুকানো ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজন মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে মাদক লুকিয়ে পরিবহন করত।

অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Probox গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

একনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়

পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিক

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাও

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

নাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। 

১০

এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

১১

দুর্গাপুর ঈদের পূর্বেই খুশির সংবাদ দিলেন: ডেপুটি স্পিকার কায়সার কামাল

১২

​মা-ছেলের এক অনন্য লড়াই: একসঙ্গে বসলেন এসএসসি পরীক্ষার বেঞ্চে

১৩

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

১৪

২০২৬ ফুটবল বিশ্বকাপে, আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রথমিক দল ঘোষণা

১৫

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া 

১৬

ত্রিরত্নে ডুবছে’ বিসিক

১৭

নেত্রকোণায় শিশু ধর্ষণ: শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৮

নেত্রকোনা বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক

১৯

ঢাকা মেডিকেলে ঔষধ প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন

২০
শিরোনামঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীএকনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকাসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাওচুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহতটেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধারসীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ননাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।