নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদ

আনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক মো: ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ-এ অধ্যয়নরত নেত্রকোনা সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “নেত্রকোনা সদর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন” এর প্রতিষ্ঠাকালীন নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধ তৈরির লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনের নতুন কমিটি প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো: ফকির রানা আলম এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ২০-২১ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরেই নেত্রকোনা সদর উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “নেত্রকোনা সদর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন” এর যাত্রা শুরু হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মো: ফকির রানা আলম তার বক্তব্যে বলেন,
“এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি নেত্রকোনা সদর উপজেলার শিক্ষার্থীদের একটি পরিবারের প্রতিচ্ছবি। আমরা চাই সকল শিক্ষার্থী একে অপরের পাশে দাঁড়াক, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করুক এবং ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলুক।

সদস্য সচিব রানা আহমেদ বলেন,
“এই দায়িত্ব আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা চাই সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার জায়গা হয়ে উঠুক। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও সক্রিয় সংগঠন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন,
“শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও মানবিক কাজের মাধ্যমে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন, ক্যারিয়ার গাইডলাইন এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে মানিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।”

সংগঠনের অন্যান্য শিক্ষার্থীরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্যোগ নেত্রকোনা সদর উপজেলার শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষার্থীদের মতে, “নেত্রকোনা সদর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন” হবে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম; যেখানে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজড

আনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

একনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়

পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিক

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাও

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

১০

নাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

১১

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। 

১২

এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

১৩

দুর্গাপুর ঈদের পূর্বেই খুশির সংবাদ দিলেন: ডেপুটি স্পিকার কায়সার কামাল

১৪

​মা-ছেলের এক অনন্য লড়াই: একসঙ্গে বসলেন এসএসসি পরীক্ষার বেঞ্চে

১৫

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

১৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে, আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রথমিক দল ঘোষণা

১৭

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া 

১৮

ত্রিরত্নে ডুবছে’ বিসিক

১৯

নেত্রকোণায় শিশু ধর্ষণ: শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

২০
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজডআনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদদীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীএকনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকাসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাওচুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহতটেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধারসীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন