নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বা

নেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বা

নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। গত প্রায় ছয় মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকেই তার পিতা শফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দুই মাস আগে তাকে ময়মনসিংহে পুনরায় কাজে পাঠানো হয়। সেখানে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরীক্ষা করা হলে তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়ে। এরপর শফিকুল তাকে বাড়িতে ফিরিয়ে এনে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পূর্বধলা থানার একটি বিশেষ দল ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

নেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বা

ঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজড

আনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

একনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়

পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিক

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাও

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

১০

টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার

১১

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

১২

নাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

১৩

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। 

১৪

এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

১৫

দুর্গাপুর ঈদের পূর্বেই খুশির সংবাদ দিলেন: ডেপুটি স্পিকার কায়সার কামাল

১৬

​মা-ছেলের এক অনন্য লড়াই: একসঙ্গে বসলেন এসএসসি পরীক্ষার বেঞ্চে

১৭

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

১৮

২০২৬ ফুটবল বিশ্বকাপে, আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রথমিক দল ঘোষণা

১৯

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া 

২০
শিরোনামঃ
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীননেত্রকোনার পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বাঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজডআনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদদীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীএকনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকাসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাওচুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত