নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার

জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।

গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশ

ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন 

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষক

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

১০

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১১

পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১২

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন যথাযথ হয়নি’: ডেপুটি স্পিকার

১৩

চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 

১৪

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

১৫

ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু

১৬

দ্বিতীয় কার্যদিবসেও যায়নি আদেশকৃত শিক্ষকগণ, অসুস্থতার অজুহাতে চলছে তদবির

১৭

তাহিরপুরে ১৮৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১৮

গাজীপুর জেলা হয়দরাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন: ঝুঁকির মধ্যে শিক্ষার্থীরা

১৯

নাসিরনগরে সৈয়দ শাহ আব্দল্লাহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

২০
শিরোনামঃ
চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতারজেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতআদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষকচুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যাচুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণীচুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকেরসেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩