শিমুল রেজা,(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২১ মে ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে কৃষকের স্বপ্নভঙ্গ তছনছ

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে কৃষকের স্বপ্নভঙ্গ তছনছ

দীর্ঘদিনের পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা বাগানটি ফলে ভরে উঠেছিল। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিক্রির দরদামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক দুদিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা সেই স্বপ্ন কুপিয়ে তছনছ করে দিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামের কৃষক রজব আলীর দেড় বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

সরেজমিনে বৃহস্পতিবার (২১ মে) কলার বাগানটি বিক্রি করার কথা ছিল। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়েছিল। কথা ছিল নগদ টাকা পরিশোধ করে ব্যবসায়ীরা কলা কেটে নিয়ে যাবেন। কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা বাগানে ঢুকে কলার কান্দিগুলো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে দেয়।

গতকাল সকালে বাগানে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক রজব আলী। তিনি বলেন, “অনেক কষ্ট করে বাগানটি বড় করেছিলাম। ৫ থেকে ৬ লাখ টাকার কলা বিক্রি হতো। কিন্তু শত্রুতার জেরে কারা যেন আমার সব শেষ করে দিল। আমি এখন সর্বস্বান্ত।

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই কাজকে অমানবিক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন কৃষকের এক বছরের মেহনত এভাবে নষ্ট করা মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার