নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় সরকারি সহযোগিতায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩জনের স্বাবলম্বিতার নতুন সূচনা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী 

 

 

প্রতিবন্ধকতা ও দারিদ্র্য- দু’টিকেই জয় করে নতুন জীবনের পথে হাঁটছেন নরসিংদীর রায়পুরা উপজেলার তিন সাহসী মানুষ- প্রতিবন্ধী নারী বেবি বেগম, প্রতিবন্ধী ইয়াছিন মিয়া ও প্রান্তিক পর্যায়ের মো. আব্দুর রহমান। সরকারি সহায়তায় এবার তাদের জীবনে শুরু হয়েছে আত্মনির্ভরতার নতুন অধ্যায়।

 

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তিনজনকেই দেওয়া হয়েছে একটি করে দোকানঘর ও প্রয়োজনীয় মালামাল, যার মাধ্যমে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নবনির্মিত দোকানগুলো পরিদর্শন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার।

 

তারা জানান, “একদিন এরা নিরুপায় হয়ে আমাদের দপ্তরে এসেছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আজকে তাদের দোকানে গিয়ে দেখি, তারা ভালো আছেন, নিজেদের জীবনের হাল নিজেরাই ধরেছেন। সরকারের এই মানবিক উদ্যোগের উদ্দেশ্য হলো- প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা।”

 

নতুন দোকান হাতে পেয়ে আনন্দে আবেগাপ্লুত বেবি বেগম বলেন, “এই দোকান আমার জীবনের নতুন আশা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারব। সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

 

 

 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, তিনজনের দোকানে প্রাথমিকভাবে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে, যাতে তারা সহজে ব্যবসা শুরু করতে পারেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ শুধু বেবি বেগম, ইয়াছিন মিয়া ও আব্দুর রহমানের জীবনেই আলো এনে দেয়নি- বরং অন্য প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝেও নতুন আশার সঞ্চার করেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার