নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডনেত্রকোনার মদনে পলাশ মিয়া ও টিটু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে কাইটাল ইউনিয়নের দশআশি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী।

দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া ও একই জেলার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় পলাশ ও টিটুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও ৮০০ টাকা জরিমানা করেন। এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আল আমিনস আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী জানান,’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়া সাংবাদিক প্রতিরোধে অনলাইন ডাটাবেজ হচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালবৈশাখীর ছোবল, বজ্রপাতে একদিনে ৫ জেলায় ১১জনের মৃত্যু

ব্ল্যাকমেইল করে যুক্তরাষ্ট্রকে কাবু করা যাবে নাঃ ডোনাল্ড ট্রাম্প

দাম বাড়লো জ্বালানি তেলের

নেত্রকোনায় মাদকবিরোধী মানববন্ধন

নেত্রকোণার পূর্বধলায় টোকাইয়ের ছদ্মবেশে দুর্ধর্ষ চুরি,১২ লাখ টাকার মালামাল লুট

নেত্রকোনা শ্রমিক দলনেতার মাদক সেবনের ছবি ভাইরাল

নেত্রকোণায় ৩১০০শ লিটার জ্বালানি তেল জব্দ,দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় ৩ ইউপি চেয়ারম্যান স্বপদে বহাল

১০

নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

১১

ত্রিশালে আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ

১২

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

হোয়াইক্যং কুতুবদিয়াপাড়া মুরগীর খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ শামীম আটক

১৪

কোস্ট গার্ড অভিযানে মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক।

১৫

মরিচ্যা বিজিব’র চেকপোষ্টে ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক।

১৬

টেকনাফে টমটম চালক নিবন্ধন ৭৫০ জনকে কিউ আর কোড যুক্ত আইডি কার্ড ও পোষাক বিতরন। 

১৭

নির্বাচনে নতুন হাওয়া বিএনপি’র নেতা আশরাফ হোসনে আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

১৮

ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

১৯

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি 

২০