
সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এর ১ নং ওয়ার্ড। রাজধানীর এক গুরুত্বপূর্ণ জনপদ। আর এই জনপদের প্রতিটি মানুষের দোড়গোড়ায় নাগরিক সুবিধা ও সেবার আলো পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন একজন নিবেদিতপ্রাণ,উত্তরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি — জনাব সামাদ আজাদ
তার লক্ষ্য একটাই, আধুনিক ও বাসযোগ্য এক নং ওয়ার্ড গড়ে তোলা। সামাদ বিশ্বাস করেন, জনপ্রতিনিধি মানেই জনগণের সেবক। তাই কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং প্রতিটি ঘরে ঘরে সরকারি ও সামাজিক সেবাগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা— এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে তার আগামীর কর্মপরিকল্পনা।
জনাব সমাদ জানান,আমার স্বপ্ন, ১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন অনুভব করেন যে তারা অবহেলিত নন। নিরাপদ পানি, উন্নত সড়ক আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি দুস্থ মানুষের জন্য সেবার দ্বার সবসময় উন্মুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই, প্রতিটি ঘরে সেবার আলো পৌঁছে যাক।
ইতিমধ্যেই তার মানবিক কার্যক্রম ও জনহিতকর উদ্যোগে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। আধুনিক ডিজিটাল ওয়ার্ড গড়ার এই যাত্রায় এলাকাবাসীও আজ তার পাশে ঐক্যবদ্ধ।
মন্তব্য করুন