নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে অবৈধ জিংক পাউডার ইস্যুতে জামায়াতের দুই নেতার পাল্টাপাল্ট অভিযোগ 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবৈধ কারখানায় জিংক পাউডার মজুদের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের দুই নেতার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ জিংক পাউডার সংরক্ষণ নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী ও দলটির রোকন এবং মিডিয়া ইউনিট সেক্রেটারি দেলোয়ার হোসেন ভূঁইয়ার মধ্যে বিরোধ শুরু হয়।

গত ২২ এপ্রিল দেলোয়ার হোসেন ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, অবৈধ কারখানার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ না করতে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। তিনি দাবি করেন, তাকে পৌরসদরের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে আর্থিক প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে উল্লেখ করেন।

ভূঁইয়া আরও অভিযোগ করেন, বিষয়টি ধামাচাপা দিতে একাধিক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে এবং কথোপকথন গোপনে রেকর্ড করে আংশিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। তার কাছে সম্পূর্ণ অডিও সংরক্ষিত আছে বলেও তিনি দাবি করেন। এছাড়া ফেসবুক পোস্টটি মুছে ফেলতে তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, কুতুব উদ্দিন শিবলী এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, দেলোয়ার ভূঁইয়া চাঁদাবাজির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং দাবি অনুযায়ী অর্থ না পেয়ে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রশ্নে শিবলী জানান, বিষয়টি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পাল্টা বক্তব্যে দেলোয়ার ভূঁইয়া বলেন, যদি কুতুব উদ্দিন শিবলী এ ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তবে তার নাম ব্যবহার করে কেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে—তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

ঘটনাটি ঘিরে বাড়বকুণ্ড ইউনিয়নসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার