নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষের দফারফা: কড়া মাশুল দিলেন এসআই ও ওসি

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য ছাড়তে ঘুষের দর-কষাকষির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তোলপাড় শুরু হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকেও কেন্দুয়ায় পুলিশ তদন্ত কেন্দ্রে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই রদবদলের তথ্য নিশ্চিত করেন। এসআই প্রত্যাহারের পরপরই ওসির এই আকস্মিক বদলি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিনসদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বস্তা ভারতীয় প্রসাধনীসহ একটি পিকআপ জব্দ করে পুলিশ। এ সময় চালক ও তার সহকারীকে আটক করা হয়। এই ঘটনায় জসিম উদ্দিন নামে এক কথিত চোরাকারবারিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে শোনা যায়, কথিত চোরাকারবারি জসিম উদ্দিন এসআই আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছেন, ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব, আমাকে মামলায় দেবেন না এবং মাত্র দুই বস্তা মাল আটক দেখাবেন।’ উত্তরে এসআইকে বলতে শোনা যায়, ‘না ভাই, এর কমে হবে না, তিন লাখ টাকা দেন।’

পরবর্তীতে দর-কষাকষিতে আড়াই লাখ ও দুই লাখ টাকার প্রস্তাব আসতে দেখা যায়। এক পর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবে না। ওসি স্যার বলছেন, যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সঙ্গে কথা বলেন।’

এ বিষয়ে অভিযুক্ত এসআই আবু হানিফা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সদ্য বদলি হওয়া ওসি মো. সিদ্দিক হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চোরাকারবারির সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।’

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ফোনে সাড়া না দিলেও খুদে বার্তার মাধ্যমে জানান, অভিযুক্ত এসআইকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার