
ঈশ্বরগঞ্জে বীর নিবাস এখন কয়েলের গোডাউন, ভাড়া দেয়ার অভিযোগ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি টাকায় নির্মিত বাড়ি "বীর নিবাস" কে কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। পৌরসভার ধামদী এলাকায় সরে জমিনে গিয়ে এই চিত্র দেখতে পাওয়া যায়।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরশহরের ৭ নং ওয়ার্ডের ধামদী জালোপাড়া এলাকায় আবু তাহের নামের ওই বীর মুক্তিযোদ্ধার জন্য বাসভবন করে দেয় সরকার। কিন্তু মুক্তিযোদ্ধা আবু তাহের সেই সরকারি বীর নিবাসে বসবাস না করে তার এক আত্মীয় ধামদী গ্রামের মৃত সুলতানের পুত্র ফ্যামেলি কয়েলের স্থানীয় পরিবেশক শাহ আলমের কাছে বাড়িটি ভাড়া দেন। এতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই মুক্তিযোদ্ধা তার পরিবার নিয়ে ময়মনসিংহ বসবাস করেন। সরকারি বাড়িটি কয়েলের গোডাউন হিসেবে ভাড়া দিয়ে রেখেছেন তিনি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করতে সরেজমিনে গিয়ে দেখা যায়- বীর নিবাসটি বর্তমানে ফ্যামেলি
মশার কয়েল, বাংলা সল্টেজ বিস্কুট ও মানহীন শিশুখাদ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
গোডাউন মালিক শাহ্ আলম বলেন, ওনি আমার ফুফা। (মুক্তিযোদ্ধা আবু তাহের ) স্ব-পরিবারে ময়মনসিংহ শহরে থাকেন।
এ ব্যপারে মুক্তিযোদ্ধা আবু তাহেরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন- আমার একহাবিবুর রহমান,নিজস্ব প্রতিনিধি আত্নীয়কে কিছুদিনের জন্য থাকতে দিয়েছি, দোকান পাইলে সে মালামাল নিয়ে অন্য জায়গায় চলে যাবে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হাবিবুর রহমান হলুদ বলেন, বীর নিবাসটির মালিক সে কিন্তু গোডাউন হিসেবে ভাড়া দেয়াটা ঠিক হয়নি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানকে একাধিকবার কল, মেসেজ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।