নিজস্ব প্রতিনিধ
১২ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​মা-ছেলের এক অনন্য লড়াই: একসঙ্গে বসলেন এসএসসি পরীক্ষার বেঞ্চে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। তার পাশে পরীক্ষার্থী হিসেবে রয়েছেন ছেলে মনিরুল ইসলাম (১৫)। নাটোরের লালপুরে চলতি বছর একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। তার পাশে পরীক্ষার্থী হিসেবে রয়েছেন ছেলে মনিরুল ইসলাম (১৫)। নাটোরের লালপুরে চলতি বছর একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

সরেজমিনে জানা গেছে, ফুলঝড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক, কখনো আবার দিনমজুরের কাজ করেন। সীমিত আয়ের সংসারে সংগ্রাম করেই সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। বড় মেয়ে ইতোমধ্যে নার্সিং শেষ করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছেন।
এ বিষয়ে কথা হয় ফুলঝড়ি বেগমের সঙ্গে। তিনি বলেন, ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ায় আর পড়াশোনা করা হয়নি। সংসার আর সন্তান মানুষ করতেই সময় কেটে গেছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা কেমন হয়, সেটা দেখার। আজ এ বয়সে এসে ছেলে ও পরিবারের সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি বলেন, ছেলের সঙ্গে পরীক্ষা দিচ্ছি, এটা গ্রামের অনেকে ভিন্ন চোখে দেখছে, নানা রকম কথা বলছে। তবে এটা আমার জন্য অনেক আনন্দের। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ছেলে মনিরুল ইসলাম বলেন, মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মাকে পড়াশোনা করতে দেখে আমি আরও উৎসাহ পাই। আমি চাই, মা ভবিষ্যতেও পড়াশোনা চালিয়ে যাক।

স্বামী নজরুল ইসলাম বলেন, একজন শিক্ষিত মা-ই পারে শিক্ষিত জাতি গড়তে। তাই স্ত্রীর পড়াশোনার ইচ্ছায় আমি বাধা দেইনি। ভ্যান চালিয়ে আর দিনমজুরি করে যা আয় করি, তা দিয়েই সংসারের পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছি। সে যতদূর পড়াশোনা করতে চাই আমার কষ্ট হলেও আমি তাকে পড়াশোনা করাবো।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, এটি শুধু লালপুর নয়, পুরো দেশের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত। বয়স কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না, ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বয়সেই শিক্ষা অর্জন সম্ভব। এ ঘটনা বয়স্ক শিক্ষাকে উৎসাহিত করবে। আমি আশা করি ফুলঝড়ি বেগম আরও অনেক দূর এগিয়ে যাবে এবং তার পড়াশোনার প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার