নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার উপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার উপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সফল ও শ্রেষ্ঠ মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে মব সৃষ্টি করে নারায়ণগঞ্জ চাষাড়ায় অতর্কিত হামলা করে অপহরণের চেষ্টা করে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় ৯ জনকে আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৬(৫)২৬। কিন্তু এখনো পর্যন্ত আসামী গ্রেফতার না হওয়ায় শংকিত ও আতঙ্কিত রয়েছে ভুক্তভোগী মামলার বাদী।

ঘটনার বিবরনে জানা যায়, গত ৫ মে সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ বিকেএমইএ ভবনের সামনে সাংবাদিক শাহ আলম তালুকদারের সাথে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। এমন সময় পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে আসামী কামাল প্রধান, আলমগীর, সুলতান মাহমুদ, হাফিজুল প্রধান, রফিক শেখ, নাসিমা বেগম, অন্তরা ইসলাম নিপা, জসিম উদ্দিন মুন্সি ও মোশারফ হোসেন সংঘবদ্ধ হয়ে ভেজাইল্যা সুলতান মাহামুদের নির্দেশে মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে শার্টের কলার ধরে এলোপাথারি কিল-ঘুষি মারে এবং অন্যান্য আসামীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা যখম করে। এরপর মাদকাসক্ত ছিনতাইকারী আলমগীর ঝাপটে ধরে পকেটে থাকা নগদ প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় মব সৃষ্টি করে অন্যান্য আসামীরা অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অপহরণের উদ্দেশ্যে টেনে হিচড়ে সিএনজিতে উঠানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এসময় কোন উপায়ন্তর না পেয়ে অপরাধীদের কবল থেকে উদ্ধারের জন্য ৯৯৯ এ ফোন করে মান্নান ভূঁইয়া পুলিশের সহযোগিতা কামনা করে। তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় জরুরী বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। আসামীরা ঘটনার সময় মান্নান ভূঁইয়াকে মব তৈরি করে ৪ লক্ষ টাকা দাবী করে এবং দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তার পরিবারের লোকজনের ক্ষয়ক্ষতি করবে এবং মিথ্যা মামলা মোকদ্দমায় হয়রানী করাসহ পরবর্তীতে অপহরণ করে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে চরিত্রহরণ করবে বলেও হুমকি দেয় সন্ত্রাসী প্রতারক চক্রটি। আসামীরা নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতারক, চাঁদাবাজ ও মামলাবাজ হিসেবে পরিচিত। উপরোক্ত ঘটনাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৯ জনকে চিহ্নিত করে আরও অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে ঘটনার দিন অভিযোগ করা হলেও মামলাটি হয় গত ২১ মে। ঘটনার সময় আশে পাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থাকার পরও পুলিশের আচরন অস্বাভাবিক। ভুক্তভোগী মান্নান ভূঁইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে ভিডিও ফুটেজ দেখে সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানালেও পুলিশ তেমন একটা ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনসুর ঘটনার শুরু থেকে বর্তমানঅব্দি পর্যন্ত আসামীদের সাথে সখ্যতা গড়ে তুলে রহস্যজনক কারণে আসামীদের গ্রেফতার করছে না এবং উল্টো বাদী মান্নান ভূঁইয়াকে মিথ্যা মামলা মোকাদ্দমায় ফাসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করছে। অন্যদিকে আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে মানহানী করছে এবং অপপ্রচার চালাচ্ছে যার কারণে সাইবার ক্রাইমে সংশ্লিষ্ট থানায় ভেজাইল্যা সুলতান মাহামুদ, বাটপার কামাল প্রধান, মাদকাসক্ত আলমগীর ও হাফিজের বিরুদ্ধে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে ঘটনাটি অবগত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার