
নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার বিকালে ঢালুয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
ঢালুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, মাষ্টার মাহবুবুল হক মজুমদার, নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বাসির আহমেদ,রকিবুল হাসান, চট্টগ্রাম রেলওয়ে কর্মকর্তা আমিনুল ইসলাম জসিম, ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা নুরুন্নবী,ইঞ্জিনিয়ার সাইমন ভূঁইয়া,
মাওলানা আবুল খায়ের,মোতাহের হোসেন, মাওলানা আবুল বাশার, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা ওবায়েদ উল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন