নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিটি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তরুণ আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম এবং ছাত্রলীগ-সংশ্লিষ্ট নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা রকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত মুক্তির আহ্বান জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।