নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২২, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।

দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷ এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন  ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত  অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তিনি পেয়েছেন ১৯১ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ।

সহ-সভাপতি পদে ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল ও ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল।

সহ সাধারণ সম্পাদক পদে ইলিয়াস-নিপুণ প্যানেলের সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোটে৷ তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে।

১৮৪ ভোটে জয় পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। চিত্রনায়ক আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে৷

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে হেরে গেছেন চিত্রনায়ক নিরব। জিতেছেন ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরী। নিরবের ভোটসংখ্যা ১৩৪।
দপ্তর সম্পাদক পদে আরমান পেয়েছেন ২৩২ ভোট৷ তার কাছে জ্যাকি আলমগীর হেরেছেন ১০৭ ভোট পেয়ে৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। তার ভোট ২০৩। জাকির হেরেছেন ১৩৬ ভোট নিয়ে৷

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস।  তার ভোটসংখ্যা ২৪০।

মৌসুমী পেয়েছেন ২২৫ ভোট, অঞ্জনা সুলতানা ২২৫, রোজিনা ১৮৫, অরুণা বিশ্বাস ১৯২, আলীরাজ ২০৩, সুচরিতা ২০১, কেয়া ২১২, ফেরদৌস, অমিত হাসান ২২৭, জেসমিন ২০৮, চুন্নু ২২০ ভোট পেয়েছেন।

ফরহাদকে হারিয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান।  আজাদ পেয়েছেন ১৯৩ ভোট, বিপরীতে ১৪৬ ভোট পেয়েছেন ফরহাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোয়াইক্যং কুতুবদিয়াপাড়া মুরগীর খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ শামীম আটক

কোস্ট গার্ড অভিযানে মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক।

মরিচ্যা বিজিব’র চেকপোষ্টে ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক।

টেকনাফে টমটম চালক নিবন্ধন ৭৫০ জনকে কিউ আর কোড যুক্ত আইডি কার্ড ও পোষাক বিতরন। 

নির্বাচনে নতুন হাওয়া বিএনপি’র নেতা আশরাফ হোসনে আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি 

মদনে বৃদ্ধা মহিলাকে মারধর জিনিসপত্র ভাংচুর থানায় অভিযোগ।

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল শত শত মানুষ

১০

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

১১

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ধামাচাপার অভিযোগে তোলপাড়

১২

বারহাট্টায় সরকারি কাঁচা রাস্তায় মালামাল পরিবহনে বাঁধা, সংঘর্ষে শিশু ও বৃদ্ধসহ আহত ৪

১৩

মদনে ফসল রক্ষা বেড়িবাঁধে, আওয়ামী যুবলীগ নেতা মাছ শিকারের অভিযোগ। ‎

১৪

মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ।

১৫

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

১৬

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি

১৭

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ আমজাদ হোসেন 

১৮

বালিয়াডাঙ্গীতে ১২ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক 

১৯

রাজবাড়ী সড়কে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় কিশোর রিয়াদ নিহত

২০