নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে বিল খনন প্রকল্পে, সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে দুল্লি বিল পুনঃখনন প্রকল্পে এক সাংবাদিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ।

এই ঘটনায় প্রতিকার চেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রকল্পের নেতৃবৃন্দ। অভিযুক্ত এনামুল হক বাবুল ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের ‘দুল্লি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর অধীনে দুল্লি বিল পুনঃখননের ৬টি প্রকল্পের কাজ চলছে।

সমিতির সভাপতি মো. আক্কাছ উদ্দিন ও সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন যে, গত ২৬ মার্চ অভিযুক্ত এনামুল হক বাবুল প্রকল্পের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সাংবাদিক প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে প্রকল্পের বিল আটকে দেওয়া এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সময় অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন বলেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী প্রকল্পে সভাপতি আক্কাছ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন জানান, উন্নয়নমূলক কাজে এই ধরণের বাধা ও হুমকির ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাংবাদিক এনামুল হক বাবুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এলাকাবাসীর দাবি, উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করতে কোনো অসাধু মহলের অপতৎপরতা থাকলে তা দ্রুত বন্ধ করা প্রয়োজন।

ছবি-সংযুক্ত

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার