নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: নারী নিহত, আহত অন্তত ২০

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত সোমা আক্তার গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তার দেড় বছরের একটি শিশুসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের নুর ইসলামের সঙ্গে প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে নুর ইসলামের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুর ইসলাম পক্ষের সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

১

​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর

২

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

৩

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

৪

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৫

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৬

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৭

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৮

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

১১

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১২

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৩

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১৪

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৫

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৬

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৭

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৮

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৯

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

২০
শিরোনামঃ
❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি❮​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন