নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মনজুর করেন বিচারক মোহসিনা ইসলাম। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে র‌্যাব-১৪ সাগরকে গ্রেপ্তার করে মদন থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে ২৩ এপ্রিল সাগরসহ দুজনের বিরুদ্ধে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই শিশুর মা।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর বিকেলে ক্লাস শেষ হওয়ার পর সাগর ওই শিশুকে মাদ্রাসাসংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলেন। ততক্ষণে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়িতে চলে যায়। সাগর ওই শিশুকে তাঁর কক্ষ পরিষ্কার করতে বলেন। শিশুটি কক্ষে ঢুকলে তিনি তাকে ধর্ষণ করেন।

এজাহারে আরও বলা হয়, শিশুটি চিৎকার করলে সাগর তাকে মারধর ও মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এরপর মসজিদের বারান্দাসংলগ্ন একটি কক্ষে ও শ্রেণিকক্ষে ওই শিশুকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়।

গত ১৮ এপ্রিল শিশুটির মা তার শারীরিক পরিবর্তন দেখে তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা।

মামলার তদন্ত কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান বলেন, ‘শিশুর শারীরিক পরীক্ষার পর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে। মামলার পর পুলিশের পক্ষ থেকে আবার পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

মমতাকে অব্যাহতি দিয়ে, মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী দখলমুক্ত ও খননের দাবীতে মানববন্ধন।

ঘুষের দফারফা: কড়া মাশুল দিলেন এসআই ও ওসি

মদনে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

দ্বিতীয় বিয়ের ব্যাখ্যায় মাদানী: ‘আমি আমার আল্লাহকে ভয় করি’

নেত্রকোণা মদনে মাদ্রাসার ছাত্রী ধর্ষন অভিযুক্ত আসামি গৌরীপুর হইতে হতে গ্রেপ্তার

নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,আনন্দ মিছিল 

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

পূর্বধলায় জুতার ভেতরে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা, মামা-ভাগ্নে গ্রেফতার

১০

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক দুই নারী।

১১

অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

১২

ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফ জি ) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৩

উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে ৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধার, এফডিএমএন শিশু আটক

১৪

সীতাকুণ্ডে মোবাইল কোর্ট, মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৬

পূর্বধলায় পুলিশের অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার

১৭

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১০ জন।

১৮

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক

১৯

নাঙ্গলকোটে নির্দেশনা না মেনে চলছে এসএসসি পরীক্ষা, বিপাকে পরীক্ষার্থীরা

২০