নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোণার মদনে গভীর রাতে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে মদন-নেত্রকোনা সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চালভর্তি ট্রাকটি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। এ সময় পুলিশের সহায়তায় ট্রাকের চালক শামীম মিয়া (২৮) ও হেলপার শাহিন মিয়া (২৫)-কে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল একটি ট্রাকে তোলা হয়। পরে ট্রাকটি জেলার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার একটি রাইস মিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চালবোঝাই ট্রাকটি আটক করা হয়।

অভিযানকালে ট্রাকচালক সরকারি চাল পরিবহনের বৈধ কাগজপত্র কিংবা সন্তোষজনক কোনো তথ্য দেখাতে না পারায় প্রশাসন চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “আমি বর্তমানে এলাকায় নেই। চাল জব্দের বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানি না।”

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। বিষয়টি তদন্ত করে নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, “জব্দ করা চালভর্তি ট্রাক, চালক ও হেলপার বর্তমানে থানায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়

মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার

জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।

গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশ

ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন 

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষক

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী

১০

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

১১

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

১২

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৩

পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৪

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন যথাযথ হয়নি’: ডেপুটি স্পিকার

১৫

চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 

১৬

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

১৭

ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু

১৮

দ্বিতীয় কার্যদিবসেও যায়নি আদেশকৃত শিক্ষকগণ, অসুস্থতার অজুহাতে চলছে তদবির

১৯

তাহিরপুরে ১৮৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

২০
শিরোনামঃ
“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধনচিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতারজেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতআদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষকচুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যাচুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী