নয়ন শেখ পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
৭ জুন ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় আনন্দ মিছিল

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় আনন্দ মিছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

পরে এটি জামতলা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো।

সভাপতির বক্তব্যে ফিরোজ তালুকদার বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে।

আসাদুজ্জামান ডানো বলেন, দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল করতে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন কেন্দ্রীয় কমিটি তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ নয়ন, শাহজাহান, নয়ন মিয়া, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গাফ্ফার, মানিক, হক মিয়া, লাক মিয়া, দেলোয়ার, শফিকুল, মাইনুদ্দিন, আতাউর, খাইরুল, সুমন, সায়েদুল, ডালিম, মঞ্জু, উজ্জ্বল, রনি, অপু, জহিরুল, সজিব, বেলাল, মতিউরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়

দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ

খাবার দেরিতে দেওয়ায় মাকে খুন

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

পূর্বধলায় মুদি দোকানে গাঁজা বিক্রি, মালিক আটক

১২

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৩

​টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও লাইভ বিশ্বকাপ, খেলা দেখা যাবে যেসব অ্যাপে

১৪

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় আনন্দ মিছিল

১৫

পূর্বধলায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৬

জনভোগান্তি দূর করতে এনসিপি নেতা তোফায়েলের অনন্য উদ্যোগ

১৭

পূর্বধলায় জনসেবায় সক্রিয় -আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার

১৮

ডেঙ্গু প্রতিরোধে পূর্বধলার নবাগত ইউএনও-র মাঠপর্যায়ে তৎপরতা

১৯

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কলমাকান্দার এজমল হোসেন পাইলট

২০
শিরোনামঃ
জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপখাবার দেরিতে দেওয়ায় মাকে খুনকলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারাচুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসকচুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেলগাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার