
ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের রহমতগঞ্জ এলাকায় সাবেক এমপি উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লি: ফ্যাক্টরি ও গোডাউনের মালামাল লুটপাট করে নেওয়ার ঘটনা ঘঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ নামক স্থানে ওই ঘটনাটি ঘটে।
স্পার্ক ভিশনের পাহারাদার সুরুজ আলী জানান, শারীরীক অসুস্থতার কারণে তার ছেলে ইমনকে ওই রাতে পাহারার জন্য পাঠান, তার সাথে মালেক নামের আরেক পাহারাদারও ছিলো। লুটপাটের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারেন, তাদের কে বেঁধে দূবৃত্তরা ২টি পিকআপে রিফ্লেক্টিভ স্টিকারসহ মালামাল নিয়ে যায়।
পাহারাদার সুরুজ আলীর ছেলে ইমন জানায়, মুখোশ পড়া প্রায় ৬০-৭০ জনের একটি সংঘবদ্ধদল ফ্যাক্টরিতে প্রবেশ করে দেশিয় অস্ত্রের মূখে জিম্মি করে আমাদের হাত-পা বেঁধে গোডাউনের তালা ভেঙে লোহার বিভিন্ন মালামাল লুটকরে ২টি পিকআপে ভরে নিয়ে যায়। এর কিছুক্ষণপর বাজার কমিটির লোকজন আসেন।
পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলীর সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে সভাপতিসহ কয়েকজন ঘটনা স্থলে গিয়ে আমরা ২/৩ জন পাহারাদার ছাড়া আর কাউকে দেখতে পাইনি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে তেমন কাউকে পায়নি। লুটপাটের ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি। ফ্যাক্টরি ইনর্চাজ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। শনিবার আটককৃতকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত ৮(১১)২৫ নং মামলা আদালতে প্রেরণ করা হয়। #
মন্তব্য করুন