নয়ন মিয়া পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে দীর্ঘদিন পর অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আকবর আলী। তিনি বর্তমানে নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে তাকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

অধ্যাপক মোহাম্মদ আকবর আলী ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদুল্লাহ হলে আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।

পূর্বধলা ডিগ্রি কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৯ বছর পর ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারি করা হয়। সরকারি হওয়ার পর ২০১৮ সালের ১০ আগস্ট থেকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফলে প্রায় আট বছর ধরে কলেজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই পরিচালিত হয়ে আসছিল।

এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। ওইদিন সকালে তিনি কলেজে যোগদান করলে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে একই দিন দুপুরে তাকে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। ফলে অধ্যক্ষ পদে তার দায়িত্ব পালন দীর্ঘস্থায়ী হয়নি।

এবার অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর পদায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষনির্ভরতা কাটতে যাচ্ছে পূর্বধলা সরকারি কলেজের।

নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন হবে-এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

১

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

২

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

৩

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

৪

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

৫

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

৬

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

৭

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

৮

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

৯

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

১০

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

১১

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

১২

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১৩

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১৪

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১৫

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১৬

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৭

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৮

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৯

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

২০
শিরোনামঃ
❮​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী❮পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা❮​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ❮নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু❮নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার❮পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪❮পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ❮জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা❮পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল❮​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা