নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২২, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ২১ জেলার তাপমাত্রা ১০ এর নিচে, সর্বনিম্ন ৬.৮ ডিগ্রি

দেশের প্রায় ২১ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এছাড়া আরও ৯ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। এই অবস্থা আরও একদিন অব্যাহত থেকে এরপর তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ রবিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই তাপমাত্রা আরও একদিন থাকতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অনেক এলাকায় কমে আসবে শৈত্যপ্রবাহ। তবে রাতের তাপমাত্রা আগের মতোই কম থাকতে পারে।

আজ রবিবার (৩০ জানুয়ারি) ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, চট্টগ্রামের সীতাকুণ্ড, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ’র বদলগাছি, রংপুর, দিনাজপুর, নীলফামারীর  সৈয়দপুর ও ডিমলা, পঞ্চগড়ের তেতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী ও বরিশাল। এছাড়া ১০ ডিগ্রির মধ্যে আছে চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী, সিরাজগঞ্জের তাড়াশ, সাতক্ষীরা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলায়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৬ দশমিক ৮, যা গতকাল ছিল তেতুলিয়া ও রাজারহাটে ৭। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আজ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৩; ময়মনসিংহে ছিল ৯ দশমিক ৫, আজ ২ ডিগ্রি বেড়ে ১১ দশমিক ২; চট্টগ্রামে ছিল ১৪ দশমিক ৮, আজ ২ ডিগ্রি কমে ১২ দশমিক ৫; সিলেটে ছিল ১০, আজ কিছুটা বেড়ে ১১ দশমিক ৯, রাজশাহীতে ছিল ৮ দশমিক ৯, আজ প্রায় একই রকম রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬; রংপুরে ছিল ৯ দশমিক ২, আজ তা অপরিবর্তিত রয়েছে; খুলনায় ছিল ১০ দশমিক ৮, আজ কিছুটা বেড়ে ১১ ডিগ্রি এবং বরিশালে ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজও তা অপরিবর্তিত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোয়াইক্যং কুতুবদিয়াপাড়া মুরগীর খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ শামীম আটক

কোস্ট গার্ড অভিযানে মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক।

মরিচ্যা বিজিব’র চেকপোষ্টে ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক।

টেকনাফে টমটম চালক নিবন্ধন ৭৫০ জনকে কিউ আর কোড যুক্ত আইডি কার্ড ও পোষাক বিতরন। 

নির্বাচনে নতুন হাওয়া বিএনপি’র নেতা আশরাফ হোসনে আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি 

মদনে বৃদ্ধা মহিলাকে মারধর জিনিসপত্র ভাংচুর থানায় অভিযোগ।

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল শত শত মানুষ

১০

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

১১

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ধামাচাপার অভিযোগে তোলপাড়

১২

বারহাট্টায় সরকারি কাঁচা রাস্তায় মালামাল পরিবহনে বাঁধা, সংঘর্ষে শিশু ও বৃদ্ধসহ আহত ৪

১৩

মদনে ফসল রক্ষা বেড়িবাঁধে, আওয়ামী যুবলীগ নেতা মাছ শিকারের অভিযোগ। ‎

১৪

মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ।

১৫

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

১৬

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি

১৭

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ আমজাদ হোসেন 

১৮

বালিয়াডাঙ্গীতে ১২ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক 

১৯

রাজবাড়ী সড়কে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় কিশোর রিয়াদ নিহত

২০