জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি
৯ মে ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না: সাংবাদিকদের ফলোআপ সংবাদে গুরুত্ব বাড়ানোর আহ্বান

সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না: সাংবাদিকদের ফলোআপ সংবাদে গুরুত্ব বাড়ানোর আহ্বান

ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬:

“সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। অপরাধীদের বিরুদ্ধেও তেমনভাবেই কলম চালিয়ে যেতে হবে।” — এমন মন্তব্য করেছেন সাংবাদিকদের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এ্যাবজা)-এর আহ্বায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।

শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। কিন্তু শুধুমাত্র সংবাদ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। স্পর্শকাতর ও আলোচিত ঘটনাগুলোর ফলোআপ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। অপরাধীদের বিচারের কাঠগড়ায় এনে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যমকে সক্রিয় থাকতে হবে।

আহমেদ আবু জাফর আরও বলেন, “প্রায় দেড় যুগ ধরে ফলোআপ সংবাদের চর্চা কমে গেছে। এর ফলে অপরাধীদের সাহস বাড়ছে। পেশাদার সাংবাদিকদের ফলোআপ সংবাদের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।”

তিনি এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা উচিত নয়। রাজনৈতিক দল, সরকারি সংস্থা কিংবা অন্য যেই হোক—সত্য প্রকাশে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো: অলিউর রহমান, পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান, এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক সোহান, অ্যাডভোকেট ড. আবু তাহের, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগ্রত বাংলাদেশের রিফাত শিহাব উদ্দিন এবং মানবাধিকার খবরের সম্পাদক রোটা রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১

আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল 

২

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

৩

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

৪

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

৫

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

৬

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

৭

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৮

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

৯

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

১০

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

১১

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১২

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

১৩

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

১৫

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

১৬

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

১৭

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

১৮

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

১৯

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ❮আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ❮পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল❮​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান❮প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার❮পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে❮পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।❮পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন❮​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী❮পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা