ডেস্ক রিপোর্ট
১ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​রাজনীতির আকাশ থেকে ঝরে গেল আরও একটি নক্ষত্র, তোফায়েল আহমেদের প্রয়াণ

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। লাখো জনতার এই সম্মেলনে ‘বঙ্গবন্ধু’ উপাধি পান শেখ মুজিব। আর এই উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এর একদিন আগেই আগরতলা মামলা থেকে অব্যাহতি পেয়ে মুক্তি লাভ করেন শেখ মুজিবসহ অভিযুক্তরা।

১৯৬৮-৬৯ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। পরবর্তীতে যিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রতিমন্ত্রী মর্যাদায় শেখ মুজিবের রাজনৈতিক সচিব, সংসদ সদস্য ও দীর্ঘ সময় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আজ সোমবার বিকেলে ৮২ বছরের ঘটনাবহুল জীবন থামল তার।

সেই জনসমাবেশ নিয়ে বিভিন্ন সময় নিজের স্মৃতি তুলে ধরেছিলেন তোফায়েল আহমেদ। তার ভাষ্য ছিল, ‘সেদিনের রেসকোর্স ময়দান যারা দেখেননি তাদের বলে বোঝানো যাবে না সেই জনসমাবেশের কথা। আমরা যখন সেখানে পৌঁছেছি তখন রেসকোর্স ময়দান ভরে গেছে।’

ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আবদুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, শামসুদ্দোহা, সাইফুদ্দিন আহমেদ মানিক, জামাল হায়দর, মাহবুবউল্লাহ, ফকরুল ইসলাম মুন্সি, ইব্রাহিম খলিল, নাজিম কামরান চৌধুরীর কথাও স্মরণ করেছিলেন তিনি।

‘২৩ ফেব্রুয়ারি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার দিন। একটা ছাত্রের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?’। সেই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন তোফায়েল আহমেদ। কিন্তু শেখ মুজিবের ভাষণের আগে তাকে কথা বলতে হয়।

তিনি জানান, ছাত্র নেতৃবৃন্দ আগেই একটি উপাধিতে ভূষিত করার বিষয়ে প্রয়োজনীয়তা অনুভব করেছিল। ‘বঙ্গবন্ধু’ নামে একটি কবিতার কথা স্মরণ করেন এই রাজনীতিবিদ, যেই উপাধি তাদের ভালো লেগেছিল।(সুত্র-আগামীর সময়)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

১

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

২

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৩

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৬

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

৭

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৮

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

৯

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১০

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১১

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১২

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৩

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৪

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

১৭

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

২০
শিরোনামঃ
❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ❮বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু❮ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন ❮তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান