সাগর আহমেদ জজ,নিজস্ব প্রতিনিধি 
১০ মে ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে,ওসির মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে মতবিনিময়

নেত্রকোনার পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে, ওসির মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে মতবিনিম

নেত্রকোনার পূর্বধলায় মাদক ও জুয়া নির্মূলসহ জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। 

শনিবার (৯, মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা আহ্বান জানানো হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অপশক্তি নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না। তবে সমাজ সংস্কারে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা সহজ হবে এবং একটি নিরাপদ জনপদ গড়া সম্ভব হবে।”

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন,সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম, এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি, নেত্রকোনা প্রতিনিধি সাগর আহমেদ জজ ,, ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি মো. শাহজাহান মিয়া এবং মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। সভায় সাংবাদিকরা এলাকার বিদ্যমান বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন এবং পূর্বধলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সেই সাথে রিপোর্টার্স ক্লাবের কংস স্মরণিকা মোরক হাতে তুলে দেন সক্রিয় সাংবাদিকবৃন্দ ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১০

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১১

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১২

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১৩

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৪

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৫

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৬

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৭

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৮

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৯

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

২০
শিরোনামঃ
নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরুনেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণারপূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি